ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩১ অক্টোবর, ২০২০ শনিবার ১১:৫০ এএম
চট্টগ্রামের খুলশী থানার ২নং সড়কের একটি ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে এ আগুনের সূত্রপাত ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক আলী আকবর বলেন, ‘খুলশী ২নং সড়কের একটি ৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। এতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানতে পারলে দ্রুত গিয়ে আগুন নির্বাপণের কাজ সম্পন্ন করেন।’
তিনি বলেন, ‘ওই নিচতলার একটি রুম ছাড়া আর কোথাও আগুন ছড়াতে পারেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’
আরএইচ
