যৌনকর্মীদের মাসিক ৫ হাজার করে সাহায্য সরকারের

আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ৩:০২ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক | আপডেট : ৩০ অক্টোবর, ২০২০ শুক্রবার ০৩:০০ পিএম

করোনার ভয় আর দীর্ঘদিনের লকডাউনের কারণে যৌনকর্মীদের চরম দুরবস্থা চলছে। এমন পরিস্থিতিতে কমার্শিয়াল সেক্স ওয়ার্কাস (CSWs)-দের জন্যে আর্থিক সাহায্যের ঘোষণা করল মহারাষ্ট্র সরকার।

কোভিড রিলিফ ফান্ড থেকেই যৌনকর্মীদের মাসিক ৫ হাজার টাকা করে দেওয়া হবে। যাঁদের সন্তান রয়েছে, তাঁদের আরও অতিরিক্ত ২৫০০ টাকা করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে ওই টাকা।

সুপ্রিম কোর্টের নির্দেশে গত ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর একটি নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকা অনুযায়ী, সমস্ত জেলার প্রশাসনকে কমিটি গঠন করে যৌনকর্মীদের রেশন ও মাসিক ৫০০০ টাকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

সাতারা জেলায় ইতিমধ্যে ১৫৪ জন যৌনকর্মীকে চিহ্নিত করা হয়েছে, যাঁরা বেসরকারি সংস্থার তরফে সাহায্য পাচ্ছিলেন। জেলার নারী ও শিশু কল্যাণ আধিকারিক রোহিনী ধাওলে জানিয়েছেন, ১৫৪ জনের মধ্যে ৩৪ জনের সন্তান থাকায় তাঁরা এখন ৭৫০০ টাকা করে পাবেন। সাতারা জেলার কালেক্টর শেখর সিং বলেন, গোটা প্রক্রিয়া খুব শীঘ্রই চালু হয়ে যাবে।

ওই আধিকারিক আরও জানিয়েছেন, সাহায্যপ্রাপ্তদের অনেকের আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড নেই। জানা গিয়েছে, গোটা দেশের যৌনকর্মীদের একটা বিপুল অংশের এই ধরনের সরকারি পরিচয়পত্র নেই। সাতারার অধিকাংশ যৌনকর্মীই যেমন এসেছেন কর্নাটক থেকে। তাঁদের অনেকেরই ভাষার সমস্যা রয়েছে।

আরও পড়ুন: সঙ্গ ছাড়লেন অখিলেশের, বিরোধীদের হারাতে বিজেপিকে সমর্থন করবেন মায়াবতী!
একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি মীনা সেশু বলেন, বহু যৌনকর্মীই তাঁদের শৈশব একেবারেই হারিয়ে ফেলেছে। চূড়ান্ত দুরবস্থার মধ্যে চলতে হয় তাঁদের। বাধ্য হয়ে অনেকেই প্রায় ১৫০% সুদেও টাকা নিতে বাধ্য হন পেট চালাতে। এবার তাঁদের কিছুটা হাল ফিরতে পারে বলে মনে করছেন অনেকে।

সিএস