নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৯ অক্টোবর, ২০২০ বৃহস্পতিবার ০৬:০০ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. এরশাদ (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ছোট কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত এরশাদের বাড়ি নোয়াখালী জেলায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে যোগ দেয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘ওই কাভার্ড ভ্যানে শুধু চালক ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাভার্ডভ্যান চালককে হাসপাতালে পাঠায়।’
আরএইচ
