সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এবারও হবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জুলুস

আপডেট: ২৮ অক্টোবর ২০২০ ৮:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৮ অক্টোবর, ২০২০ বুধবার ০৭:৪০ পিএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এবারও হবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জশনে জুলুসের ৪৯তম আয়োজন।

শুক্রবার (৩০ অক্টোবর) নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ থেকে জুলুস বের হবে।

আজ (বুধবার) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার।

তিনি বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ শাখা থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে জুলুস আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত এর আগে ১৯৭৪ সালে নগরীর ভলুয়ারদিঘির খানকাহ থেকে মাত্র হাজার দুয়েক লোক শুরু করেছিলেন জশনে জুলুস। হযরতুল আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ’র (রহ.) নির্দেশনায় ১২ রবিউল আউয়াল উপলক্ষে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) জুলুস বের হয়েছিল।

সিএস