নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৭ অক্টোবর, ২০২০ মঙ্গলবার ০৪:৩০ পিএম
চট্টগ্রামের পটিয়া উপজেলার হরিণখাইন এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মো. জাফর (৬২) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে হরিণখাইন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাফর পটিয়ার হরিণখাইন এলাকায় ওমর মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বলেন, মুমূর্ষু অবস্থায় জাফর নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশির
