নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৭ অক্টোবর, ২০২০?মঙ্গলবার ১২:৪০ এএম
চট্টগ্রামের বন্দর থানার টোল প্লাজা এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. হাবিব (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ইসহাক ডিপোর টোল প্লাজা এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিব ভোলা জেলার মো. রহিমের ছেলে। সে বন্দর থানার ভেন্ডার পাড়ার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’
আরএইচ
