পায়ে হেঁটে ১৫০ কি.মি পথ পাড়ি দেবেন চট্টগ্রামের ৪ নৌ রোভার

আপডেট: ২৫ অক্টোবর ২০২০ ১০:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ অক্টোবর, রবিবার ১০:০০ পিএম

১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ করবেন চট্টগ্রাম জেলার ৪ জন নৌ রোভার। এসময় ‘নিয়মিত মাস্ক পড়ুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন’ স্লোগানে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এ অংশগ্রহন করবে নৌ রোভারগণ।

রবিবার (২৫ অক্টোবর) এ লক্ষ্যে চট্টগ্রামের নেভাল একাডেমি গেইট থেকে পায়ে হেঁটে খাগড়াছড়ি জেলার দিঘীনালার উদ্দেশে রওনা দেন তারা।

পরিভ্রমণকারী রোভারবৃন্দ হলেন— দলনেতা নোবেল দাশ, সদস্য বেলাল হোসেন, সদস্য নাজমুল হাসান সৈকত এবং সদস্য কৌশিক মিত্র।

পাঁচদিনব্যাপি এ কার্যক্রমে তারা বাংলাদেশ নেভাল একাডেমী গেইট থেকে হাটহাজারী, ফটিকছড়ি, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, দীঘিনালা পযর্ন্ত পায়ে হেঁটে পরিভ্রমণ করবেন।

এছাড়াও ইভটিজিং এর কুফল এবং এসম্পর্কে সচেতনতা সৃষ্টি, করোনাভাইরাস প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণসহ নানা সামাজিক কাজে অংশগ্রহন করবেন তারা।

পরিভ্রমণকারী দলের কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপকমিশনার (এক্সটেনশন স্কাউটিং) মো. শাহীন রাজু এবং সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ কমিশনার (প্রোগ্রাম) মশিউর রহমান।

পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবে।

উল্লেখ্য, রোভার স্কাউটস এর সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট এ্যাওয়ার্ড’ প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করতে এ কার্যক্রম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে র‌্যাম্বলিং বা পরিভ্রমণ নামে পরিচিত।

আরএইচ/শিশির