করোনা আক্রান্ত হলেও সুস্থ আছেন তথ্যমন্ত্রী

আপডেট: ১৭ অক্টোবর ২০২০ ১২:৫০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ অক্টোবর, ২০২০ শনিবার ১২:৪০ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। গতকাল শুক্রবার রাত থেকে তিনি রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের চিকিৎসকেরা জানান, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। আজ শনিবার তথ্যমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে গত সপ্তাহে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনাভাইরাসে সংক্রমিত হন।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও তাঁর স্ত্রী শায়লা শগুফতা ইসলাম করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

আরএইচ