নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ অক্টোবর, ২০২০ মঙ্গলবার ০৩:৩০ পিএম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি শান্তিরহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, রাত ১টায় আগুন লাগার খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার স্টেশন থেকে দুইটি গাড়ি পাঠানো হয়। তারা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
আগুন আলাউদ্দিনের ফার্মেসি, ধনার সেলুন ও পেয়ারুলের একটি শোরুম পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসাবে ক্ষতির পরিমাণ ৩ লাখ টাকা।
আরএইচ
