এবার করোনার কবলে ইঞ্জিনিয়ার মোশাররফের স্ত্রী আয়েশা

আপডেট: ১৩ অক্টোবর ২০২০ ১০:৪৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ অক্টোবর, ২০২০ মঙ্গলবার ১১:০০ এএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানারও করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) করোনা টেস্টের পর পজিটিভ রিপোর্ট আসে।

বিষয়টি নিশ্চিত করে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুবুর রহমান রুহেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, ৮ অক্টোবর আমার আব্বার করোনা শনাক্ত হওয়ার পর আজ (১২ অক্টোবর ) আমার আম্মার করোনা টেস্টের পর পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি এখন চট্টগ্রামে হাসপাতালে ভর্তি আছেন এবং আল্লাহ পাকের অসীম কৃপায় ভালো আছেন। সবার প্রতি আমার আব্বা আম্মার জন্য দোয়ার আর্জি থাকলো।

দয়া করে সবাই করোনা প্রতিরোধে সচেতন হোন এবং করোনা বিস্তার রোধে সর্বোচ্চ মনোযোগ দিন, যেমন শারীরিক দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া ,মাস্ক পরা ইত্যাদি। আমরা সচেতন থাকলে করোনা ভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ী হবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য এর আগে গত ৮ অক্টোবর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

আরএইচ