নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৬ অক্টোবর, ২০২০ মঙ্গলবার ০৫:৩০ পিএম
চট্টগ্রামের কোতোয়ালী থানার পাথরঘাটায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে একটি মুদি দোকান ভস্মীভূত হয়ে গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৬টার দিকে আশরাফ আলী রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সকাল সোয়া পাঁচটায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের ২টি গাড়ি পাঠানো হয়। সকাল ৬টা ১০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয় তারা।
আগুনে আশরাফ আলী রোডের আবু তাহের কোম্পানীর মালিকানাধীন ৬ তলা ভবনের নিচতলার মো. হারুন কোম্পানীর মুদির দোকানে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
আরএইচ
