ব্রীজ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা, সীতাকুণ্ডে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

আপডেট: ৫ অক্টোবর ২০২০ ৪:১৬ অপরাহ্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ৫ অক্টোবর, ২০২০ সোমবার ০৩:৫০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রেনের ধাক্কায় ব্রীজের নিচে পড়ে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।ধারণা করা হচ্ছে লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোরআমতলা এলাকার রেললাইনের ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, মধ্যে বয়সী লোকটি রেললাইন দিয়ে হেঁটে ব্রীজ পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি ট্রেনের ধাক্কায় ব্রীজের নিচে পড়ে গিয়ে মারা যায়। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা ও রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি(তদন্ত) সুমন বনিক বলেন, ‘রেললাইনের ব্রীজের নিচ থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।’

এনএকে/আরএইচ