পতেঙ্গায় ১২শ ইয়াবা নিয়ে ধরা স্বামী-স্ত্রী

আপডেট: ১ অক্টোবর ২০২০ ৫:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১ অক্টোবর, ২০২০ বৃহস্পতিবার ০৫:০০ পিএম

চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পতেঙ্গা থানা পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে দক্ষিণ পতেঙ্গার মধ্যম পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কর্ণফুলী উপজেলার বদলপুরা গ্রামের কিবরিয়া মাষ্টারের বাড়ির মৃত নুর বক্সের পুত্র মো. কামাল (৩৫) এবং তাঁর স্ত্রী সোনিয়া আক্তার (২৮)। তাঁরা দক্ষিণ পতেঙ্গার আব্দুল কাদের সারেং বাড়ির বাসিন্দা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাঈদ রানা সিটিজিসানকে বলেন ‘গ্রেফতার কামাল এবং তাঁর স্ত্রী সোনিয়া ওই এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করি।’

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

আরএইচ