বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ৩

আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ১১:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক| আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০ সোমবার ১০:৫০ পিএম

চট্টগ্রামের ডবলমুরিং থানার সুপারিওয়ালাপাড়ায় বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তবে মূল অভিযুক্ত এখনও পলাতক— জানিয়েছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ডবলমুরিং থানাধীন সুপারিওয়ালাপাড়ায় চান্দু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেফতার তিনজন হলো- নুরী আক্তার (২০) ও তার স্বামী মো. অন্তর (২২) এবং রাজিব হোসেন (২০)।

পুলিশ জানায়, সপ্তাহখানেক আগে ফেনী থেকে নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন ওই কিশোরী। সেখান থেকে রোববার নুরী আক্তারের বাসায় যান। নুরী আক্তারের বাসার মালিক চান্দু মিয়া ওই কিশোরীকে ধর্ষণ করে। নুরী আক্তারসহ অন্যরা ধর্ষণে সহযোগিতা করে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, ‘সুপারিওয়ালাপাড়ায় বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।’

মূল অভিযুক্ত এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। — যোগ করেন ওসি।

আরএইচ