চান্দগাঁওয়ে অস্ত্রসহ পুলিশের হাতে ধরা ৩

আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২০ ৯:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০ রবিবার ০৯:০০ পিএম

চট্টগ্রামের চান্দগাঁও থানায় সিএনজি অটোরিকশা করে অস্ত্র নিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় অপরাধ কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে বাহির সিগন্যাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটক তিনজন হলো- মো. মিরাজ উদ্দীন (৪৬), মো. আরিফ (২৬), মো. সাগর (২৯)। মিরাজ উদ্দীন ও আরিফের বাড়ি নোয়াখালী জেলায় ও সাগরের বাড়ি কক্সবাজার জেলায় বলে জানিয়েছে পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকা থেকে একটি এলজিসহ তিনজনকে আটক করা হয়েছে। তারা সিএনজি অটোরিকশা করে অস্ত্র নিয়ে যাচ্ছিল। এসময় তাদের আটক করে অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

সিএস