নিজস্ব ডেস্ক | আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০ রবিবার ০৭:৩০ পিএম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা পূর্ব ঘাটকূল এলাকায় অভিযান চালিয়ে মনোয়ারুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। এসময় তার কাছ থেকে ১ লাখ ২৫ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) মনোয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধারপূর্বক তাকে আটকের বিষয়টি র্যাবের পক্ষ থেকে তাকে জানানো হয়।
আটক মনোয়ারুল ইসলাম আনোয়ারা উপজেলার গহিরা পূর্ব ঘাটকূল এলাকার আব্দুল মান্নানের ছেলে।
র্যাব জানায়, মনোয়ারুল ইসলামের বাড়িতে প্লাস্টিকের বস্তায় ভরে লুকিয়ে রাখা হয়েছিল এসব ইয়াবা। এগুলা সম্প্রতি মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে বলে জানতে পারা গেছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, গহিরা পূর্ব ঘাটকূল এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মনোয়ারুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মনোয়ারুল ইসলামের বাড়িতে প্লাস্টিকের বস্তায় ভরে লুকিয়ে রাখা হয়েছিল এসব ইয়াবা।
তিনি বলেন, এগুলো সম্প্রতি মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। আটক মনোয়ারুল ইসলামকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএইচ
