একনলা বন্দুকসহ চান্দগাঁওয়ে ৩ যুবক ধরা

আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২০ ৪:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০ রবিবার ০৪:০০ পিএম

চট্টগ্রামের চাঁন্দগাও থানা এলাকায় একটি দেশীয় একনলা বন্দুকসহ ৩ যুবককে গ্রেফতার করেছে চাঁন্দগাও থানা পুলিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে বাহির সিগনাল রেলবিট এলাকায় একটি সিএনজি অটোরিকশা থামিয়ে উক্ত অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-নোয়াখালী জেলার হাতিয়া এলাকার আকবর আলীর ছেলে মো. মিরাজ উদ্দিন (৪৬), চরজব্বার এলাকার মৃত মুজিবুল হকোর ছেলে মো. আরিফ (২৬) ও কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মকবুল হোসেনের ছেলে মো. সাগর (২৯)। এরা তিনজনই কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বসবাস করে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার। তিনি বলেন, গ্রেফতারকৃতরা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পাদনের উদ্দেশ্যে একত্রিত হয়ে সিএনজি অটোরিকশাযোগে নগরীতে প্রবেশ করছিলেন।

ওসি আতাউর রহমান খন্দকার বলেন, গ্রেফতার পরবর্তী তিনজনের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ক) ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরএইচ