ভোররাতে বহদ্দারহাটের মদিনা হোটেলে আগুন

আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২০ ১২:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০ শুক্রবার ১২:১০ পিএম

চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ে মদিনা হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টায় এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, ভোর ৩টা ৩০ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ভোর ৪টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিএস