লালখানবাজারে যুবককে কোপালো প্রতিপক্ষরা

আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ১১:৩৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০ বৃহস্পতিবার ১১:২০ পিএম

চট্টগ্রামের লালখানবাজারে মো. ইমরান নামের এক যুবককে কুপিয়েছে প্রতিপক্ষরা। গত কয়েকদিন ধরেই আওয়ামী লীগের বিবাদমান দুইটি পক্ষের মধ্যে উত্তেজনা চলার পর এ হামলার ঘটে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মতিঝর্ণা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে আহত ইমরান চমেকে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ইমরান নগরের দামপাড়া এলাকার বাসিন্দা তাজুল ইসলামের ছেলে। তিনি মেহেদীবাগ ন্যাশনাল হাসপাতালের ক্যান্টিনের কর্মচারী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, যারা ইমরানদের উপর হামলা করেছে তারা থানায় গেছেন হামলায় আহতদের বিরুদ্ধে মামলা করার জন্য।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, ‘হামলার ঘটনাটি শুনেছি। বিস্তারিত খোঁজ নিচ্ছি।’

আরএইচ