ডবলমুরিংয়ে ফ্লাইওভারের নিচে পরে ছিল যুবকের লাশ

আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ৪:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০ বৃহস্পতিবার ০৩:৩০ পিএম

চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকার ফ্লাইওভারের নিচ থেকে নুরুল ইসলাম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের চোখের ভেতরে যখম ছিল। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নুরুল ইসলাম কক্সবাজার জেলার টেকনাফ থানার কালা মিয়ার পুত্র।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, মরদেহটির চোখের ভেতর জখম ছিলো। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। তার পরিবার থানায় এলে এ বিষয়ে ধারণা পাওয়া যাবে।

সিএস