শিকলবাহায় ৩৮ হাজার ইয়াবাসহ ধরা দুই মাদকব্যবসায়ী

আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ২:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০ বুধবার ০২:০০ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। এসময় তাদের কাছ থেকে ৩৮ হাজার ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান।

আটককৃতরক হলো- মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন বালিগাঁও এলাকার আকরাম আলী খানের ছেলে মো. হাবিবুর রহমান (৬৩) ও কক্সবাজার জেলার রামু থানাধীন করলিয়ামুরা এলাকার আবদুর রহিমের ছেলে আরিফ উল্লাহ (১৯)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, ‘কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ৩৮ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। আটক দুইজনকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।’
আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে ২০১৮ সালের একটি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

কেইউ