আইআইইউসি প্রতিবেদক | আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০ মঙ্গলবার ০৬:৩০ পিএম
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসায় প্রশাসন বিভাগ (ডিবিএ) ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ঢাকার যৌথ উদ্যোগে পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে শুরু হচ্ছে ভার্চুয়াল কর্মশালা।
আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে এ কর্মশালা চলবে দুদিনব্যাপী। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
‘দি আপকামিং ক্যারিয়ার :
ডিজিটাল মার্কেটিং’ শীর্ষক এই ভার্চুয়াল কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইআইইউসি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী।
এতে বিশেষ অতিথি থাকবেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মাসরুরুল মাওলা এবং সভাপতিত্ব করবেন ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ এমদাদ হোসেন।
উল্লেখ্য, কর্মশালায় প্রায় হাজারেরও বেশি ছাত্রছাত্রী পৃথক পৃথক সেশনে অংশগ্রহণ করবে। এতে দেশের খ্যাতিমান ডিজিটাল মার্কেটিংয়ের বিশেষজ্ঞ প্রশিক্ষকগণ ও মাল্টিন্যাশনাল কোম্পানির সিইওগণ প্রশিক্ষণ দিবেন ও ক্লাস নিবেন। ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট এর সিইও মনির হোসেনও এ আয়োজনে উপস্থিত থাকবেন।
আরএস/আরএইচ
