প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০ বৃহস্পতিবার ০৫:৩০ পিএম
চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় কর্ণফুলী নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুইজন হলো- ফিরিঙ্গিবাজার আলকরণ এলাকার দোলন দাশের ছেলে জিতু দাশ (১৬) ও একই এলাকার বন্দনা দাশের ছেলে কঙ্কন দাশ (১৫)।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. জাহিদ চৌধুরী বাংলানিউজকে জানান, নদীতে গোসল করতে গিয়েছিল ওই দুই কিশোর। একজনকে ডুবে যেতে দেখে অপরজন উদ্ধার করতে যায়। একপর্যায়ে দুজনই ডুবে যায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টার চেষ্টায় দুজনের মরদেহ উদ্ধার করে।
আরএইচ
