সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০ মঙ্গলবার ০৭:০০ পিএম
আইন অমান্য ও শর্ত না মেনে পরিবেশের ক্ষতিসাধন করার অপরাধে চট্টগ্রামের সীতাকুণ্ডের ৩টি শিপব্রেকিং ইয়ার্ডকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে এ তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
তিন প্রতিষ্ঠান হল, চট্টগ্রামের সীতাকুণ্ডের প্যাসিফিক স্টীল এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা, এইচএম স্টীল ইন্ডাষ্ট্রিজকে ৪০ হাজার টাকা ও জনতা স্টীল শিপব্রেকিং ইয়ার্ডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। শুনানি উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।
এর আগে গত ৯ সেপ্টেম্বর একই অপরাধে আরেফিন এন্টার প্রাইজকে (শিপব্রেকিং ইয়ার্ড) ১৫ হাজার টাকা , এসএইচ এন্টার প্রাইজকে (শিপব্রেকিং ইয়ার্ড) ১৫ হাজার টাকা, কিং স্টীল শিপব্রেকিং ইয়ার্ডকে ১০ হাজার, এনবি স্টীল শিপব্রেকিং ইয়ার্ডকে ১০ এবং কেআর শিপব্রেকিং ইয়ার্ডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন জানান, পরিবেশের আইন অমান্য ও শর্তভঙ্গ করার দায়ে ৩ শিপব্রেকিং ইয়ার্ডকে জরিমানা করা হয়েছে। শুনানিকালে পৃথক প্রতিষ্ঠানগুলোকে এক ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উক্ত জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিএস/এনএকে
