নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০ রবিবার ০৮:১০ পিএম
চট্টগ্রামের চকবাজার থানায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৭১০ টাকা এবং ৩ প্যাকেট তাস উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে ডিসি রোডের ইসমাঈল কামাল জামে মসজিদ এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আব্দুর রহমান (৩৪), মো. আব্দুল খালেক (৩৪), মো. দিদারুল আলম (৪০), মো. খোকন (৩২) ও মো. সিরাজুল ইসলাম (৪০)। এরা সবাই ডিসি রোডের বাসিন্দা বলে জানিয়েছে চকবাজার থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, ‘ জুয়া খেলার উদ্দেশে কয়েকজন যুবক জড়ো হয়েছেন এমন খবরে ডিসি রোড এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।’
সিএস
