নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০ শনিবার ০১:৩০ পিএম
চট্টগ্রামের চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায় জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জুয়ার বোর্ড থেকে চারজনকে আটক করেছে পুলিশ।আটক চারজনের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) চুনারটাল এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এসময় তাঁদের কাছ থেকে তাস ও টাকা জব্দ করা হয়েছে।
আটক চারজন হলো- মো. নুর ইসলাম (৫৪), মো. ইউসুফ (৩২), মো. আলম (২৭) ও মো. মাসুদ (৪২)। তারা প্রত্যেকে চুনারটাল এলাকার বাসিন্দা।
আটকের বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ‘কমিশনার স্যারের নির্দেশে জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। একটি জুয়ার বোর্ড থেকে চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তাস ও টাকা জব্দ করা হয়েছে। আটক চারজনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।’ জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলেও জানান তিনি।
সিএস
