নালার স্ল্যাব ভেঙ্গে উল্টে গেল টাইলস বোঝাই কাভার্ড ভ্যান

আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ১১:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০ শুক্রবার ১১:৩০ পিএম

চট্টগ্রামের কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকায় নালার স্ল্যাব ভেঙ্গে একটি টাইলস বোঝাই কাভার্ডভ্যান উল্টে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভিআইপি টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) চম্পক বড়ুয়া জানান, ‘টাইলস বোঝাই একটি কাভার্ডভ্যান কাজীর দেউড়ি মোড় থেকে আলমাস সিনেমা হলের মোড়ের দিকে যাওয়ার সময় নালার স্ল্যাব ভেঙে উল্টে যায়। র‌্যাকার দিয়ে তা তুলার চেষ্টা চলছে। এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।’

তিনি বলেন, ‘সড়কের একপাশ বন্ধ হয়ে যাওয়ায় কাজীর দেউড়ি এলাকায় যানজট তৈরি হয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’

আরএইচ