লোহাগাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ৪:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ১০ সেপ্টেম্বর, ২০২০ বৃহস্পতিবার ০৪:০০ পিএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুকুরে ডুবে রুমাইসা জান্নাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের আধার মানিক আলী বিবির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু একই এলাকার প্রবাসী নুরুল ইসলামের কন্যা।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ আলমগীর জানান, সবার অগোচরে বাড়ির পেছনে পুকুরে পড়ে যায় রুমাইসা জান্নাত। অনেকক্ষণ তাকে দেখতে না পয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিটিজিসান ডটকম/সিএস