শ্বাসকষ্ট নিয়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু কক্সবাজারে

আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ১:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০ বৃহস্পতিবার ০১:৫০ পিএম

কক্সবাজার জেলায় শ্বাসকষ্ট নিয়ে মাওলানা ফরিদুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি পার্বত্য জেলা বান্দরবানের লামা ফাজিল (ডিগ্রি) মাদরাসার সহযোগী অধ্যাপক (বাংলা) ছিলেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২ সেপ্টেম্বর থেকে তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। শ্বাসকষ্টে ভুগলেও তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল।

অধ্যাপক মাওলানা ফরিদুল ইসলাম মধ্য মেদাকচ্ছপিয়া নিবাসী মরহুম ইসলাম আহমেদের ছেলে। তিনি চকরিয়া উপজেলার খুটাখালীর বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে ৩ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে গেছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে আজ (বৃহস্পতিবার) আছর নামাজের পর মেদাকচ্ছপিয়া অঙ্গীকার মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

সিটিজিসান ডটকম/কেজে