স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা সীতাকুণ্ডে

আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ৯:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০২০ বুধবার ০৯:৩০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমানের জেরে মাহবুব আলম (৬০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। বিষপান করেই তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সিরাজের রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহবুব আলম ফটিকছড়ির পাইন্দং এলাকার মৃত সিরাজুল হকের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষপান করে আত্মহত্যা করেছে মাহবুব। পরে পরিবারের সদস্যরা তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিটিজিসান ডটোকম/এনওকে