সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০২০ বুধবার ০৫:৫০ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আবুল খায়ের গ্রুপের কারখানায় জিলাত আলী (২১) নামের এক ক্লিনারের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ আবুল খায়ের গ্রুপের কারখানার রেষ্ট হাউজের একটি রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জিলাত মৌলভিবাজার জেলার শমসেরগঞ্জ থানার রাপগাঁও গ্রামের শাহাদাত আলীর পুত্র।
আবুল খায়ের গ্রুপের ম্যানেজার মোঃ ইমরুল কায়সার বলেন, ‘ছেলেটা আমাদের ক্লিনার গ্রুপে কাজ করতো। সে ফেসবুকে “আমাকে কেউ আটকাতে পারবেনা” স্টার্টাস লিখে রুমের ভিতর দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে আত্মহত্যা করে। পুলিশ এসে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে। তবে সে কি কারণে আত্মহত্যা করেছে তা বুঝতে পাচ্ছি না।’
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার এসআই মামুন বলেন, ‘সকালে কারখানার রেষ্ট হাউজের একটি রুম থেকে জিলাত আলীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’
সিটিজিসান ডটকম/আরএইচ
