বান্দরবানে ফল ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ৪:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০২০ বুধবার ০৪:১৬ পিএম

বান্দরবান জেলার বনরুপা পাড়ায় বিজয় দাশ (৩০) নামে এক ফল ব্যবসায়ী বিষ পান করে আত্মহত্যা করেছে। মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ওই ব্যবসায়ীর নিজ বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ৩ দিন আগে বিজয় দাশ তার মাকে নিয়ে তীর্থ করার জন্য যায়। তীর্থ শেষ করে মঙ্গলবার দুপুর বেলা বাসায় আসেন। রাতে ঘুমানোর সময় তিনি ঘরের একটি রুমে আলাদা করে ঘুমাতে যান। পরে ব্যবসায়ীর আওয়াজ শুনতে পেয়ে তার স্ত্রী দৌড়ে এসে দেখেন স্বামীর মুখে ফেনা বের হচ্ছে। এসময় তিনি তাৎক্ষণিকভাবে আশপাশের সকলকে খবর দিতেই ব্যবসায়ী মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বান্দরবান সদর থানার উপ পরিদর্শক মো. আব্দুল আজিজ বলেন, ‘এক ফল ব্যবসায়ীর নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহের পাশ থেকে বিষের একটি খালি বোতল ছিল। এ ব্যাপারে বান্দরবান সদর থানায় অপমৃত্যুর একটি মামলা রুজু করা হচ্ছে।’

তিনি বলেন, ‘কি কারণে মারা গেছে তা  জানার চেষ্টা করছি। বর্তমানে তার লাশ বান্দরবান সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।’

সিটিজিসান ডটকম/সিএস