নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০২০ মঙ্গলবার ০৬:৫০ পিএম
চট্টগ্রামের আগ্রাবাদে প্রাইভেটকার চালক খুনের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নগরের বিভিন্ন স্থানে টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৪ সেপ্টেম্বর গভীর রাতে নগরীর চৌমুহনী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হয় প্রাইভেটকার চালক আইয়ূব আলী (৫০)। ঢাকায় বোনের ছেলের প্রাইভেট কার চালাতেন আইয়ূব আলী। চট্টগ্রামের লালখান বাজারে তিনি বেড়াতে এসেছিলেন। লালখান বাজার থেকে রিকশা করে বারিক বিল্ডিং যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়।
নিহত আইয়ুব আলী ফরিদপুর জেলার নাগরকান্দা এলাকার কাশেম শরীফের ছেলে। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
