নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০২০ শনিবার ০৫:৩০ পিএম
রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসে খুন হয়েছেন মো. আইয়ুব আলী (৫৫) নামে এক প্রাইভেটকার চালক। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে আগ্রাবাদে এ ঘটনা ঘটেছে।
খুনের শিকার আইয়ুব আলী ফরিদপুর জেলার নাগরকান্দা গ্রামের কাশেম শরীফের পুত্র। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা ছিলেন।
খুনের বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির জানান, ‘আগ্রাবাদে ছুরিকাঘাতে আইয়ুব আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঢাকা থেকে চট্টগ্রামে বেড়াতে এসেছিলেন। তবে কে বা কারা এই খুন করেছে সে ব্যাপারে জানতে তদন্ত চলছে।’
সিটিজিসান ডটকম/এনও
