নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০২০ বৃহস্পতিবার ০৬:১০ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ছে। আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, আগের শর্তে বেগম জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। তিনি বিদেশ যেতে পারবেন না।
সিটিজিসান ডটকম/সিএস
