নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩০ আগস্ট, ২০২০ রবিবার ০৪:২০ পিএম
চট্টগ্রামের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মূলত গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত—জানিয়েছে ফায়ার সার্ভিস।
রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় আমতল চৌধুরী প্লাজার চতুর্থ তলাত ওই গুদামে আগুন লাগে।
নন্দনকানন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, ‘বিভিন্ন মালামাল ভর্তি ওই গুদামের পাশের একটি কক্ষে কর্মচারীরা গ্যাস সিলিন্ডারে রান্না করতো। সকালে আগুন জ্বালানোর সময় হঠাৎ সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি জানান, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এতে ২০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।’
সিটিজিসান ডটকম/সিএও
