২৪ ঘন্টায় ২৬ জনসহ চট্টগ্রামে করোনা আক্রান্ত ১৭ হাজারে ছুঁইছুঁই

আপডেট: ৩০ অগাস্ট ২০২০ ১২:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩০ আগস্ট, ২০২০ রবিবার ১২:০০ পিএম

গত একদিনে চট্টগ্রামে নতুন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ২৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৯৮০ জন। এইদিন করোনায় মৃত্যু হয়েছে একজনের।

শনিবার (২৯ আগস্ট) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানান। এতে চট্টগ্রামের ৬টি ল্যাবের মধ্যে ৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা করে ২৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এতে নমুনা পরীক্ষা করা হয় ৩২৭টি। আক্রান্তদের মধ্যে নগরে ২৫ জন ও উপজেলায় ১ জন।

সিটিজিসান ডটকম/সিএস