ডবলমুরিংয়ে অসামাজিক কার্যকলাপ, আটক ৬

আপডেট: ২৯ অগাস্ট ২০২০ ৫:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৯ আগস্ট, ২০২০ শনিবার ০৫:১৫ পিএম

চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে পাঠানটুলি দাম্মা পুকুরপাড় আরজু শাহ মাজার সংলগ্ন এলাকায় জিয়াউর রহমান জিয়া নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ৬ জন হলেন- মো. আকতার (৪৩), আবুল হোসাইন (৩৬), মোহাম্মদ রাজু (২০) নাসরিন (২৪), মিম চাকমা (২২) ও মুক্তা (১৮)।

ডবলমুরিং থানার এসআই নুরুল ইসলাম বলেন, ‘অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৬ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। আজ শনিবার তাদেরকে আদালতে চালান দেওয়া হয়েছে।’

সিটিজিসান ডটকম/এএস