নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৯ আগস্ট, ২০২০ শনিবার ১১:১০ এএম
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষায় ৮৫৬ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৮৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৯৫৪ জনে। একইদিনে মৃত্যুবরণ করেছেন ২ জন এবং সুস্থ হয়েছেন ৯০ জন।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য তথ্য জানান।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৮৫৬টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬৯ জন এবং উপজেলায় ১৯ জন বলে জানান তিনি।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২১ টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ২৫ জন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৯৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ২২ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৬১ টি নমুনা পরীক্ষা করে ১৭ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১১০ টি নমুনা পরীক্ষা করে ৬ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৭ টি নমুনা পরীক্ষা ১২ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৫টি নমুনা পরীক্ষা ৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
তাছাড়া, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৬ টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
সিটিজিসান ডটকম/সিএস
