নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ আগস্ট, ২০২০ মঙ্গলবার ১০:০০ পিএম
চট্টগ্রামের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ীর টং ফকিরের মাজার এলাকায় প্রকাশ্যে প্যান্ট খুলে দিনের বেলায় যৌন হয়রানি করা ভাইরাল সাজ্জাদ হোসেন বাবলু নামে সেই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে ডবলমুরিং থেকে তাকে আটক করা হয়।
আটক সাজ্জাদ হোসেন বাবলু টং ফকির মাজার এলাকার মো. সালেহ আহমদের পুত্র।
এর আগে সাজ্জাদ হোসেন বাবলু নামে ওই যুবক প্রকাশ্য দিনের বেলায় প্যান্ট খুলে এক নারীকে যৌন হয়রানি করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলে সচেতন সমাজ।
ডিসি মেহেদী হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঘটনাটি নজরে আসলে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে বাবলুকে ডবলমুরিং থানা এলাকা থেকে আটক করা হয়।’
তিনি বলেন, ‘তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।’
সিটিজিসান ডটকম/সিএন/আরএইচ
