সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ২৪ আগস্ট, ২০২০ সোমবার ০৭:০০ পিএম
জায়গার সংক্রান্ত ইস্যূ তোলে চাঁদা না দেয়ায় একের পর চালায় বর্বর হামলা ও ভাঙচুর করা হয়। গতকাল রবিবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় আবার হামলা ঘটনা ঘটেছে। এমন অভিযোগ উঠেছে সরকার সমর্থিত দুই নেতার বিরুদ্ধে। এতে ইফতেখারুল আলম রাসেল ও জুনায়েদ আলম নামে দুইজন আহত হয়।
অভিযুক্তরা হলেন, উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সেচ্ছাসেবক লীগের সভাপতি এমরান উদ্দিন ও একই ওয়ার্ডের কৃষক লীগের সভাপতি জসিম উদ্দিন। ঘটনার পর তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ইফতেখারুল আলম রাসেল।
আহত মো. ইফতেখারুল আলম বলেন, ‘গতকাল সকালে সাহাবউদ্দিন মার্কেটের স্বত্ত্বাধিকারি ভাড়াটিয়াদের কাছ থেকে বকেয়া ভাড়া আদায় করতে সেখানে গেলে আমাদের উপর অর্তকিত হামলা চালায় অভিযুক্তরা। হটলাইন-৯৯৯ এ কল করা হলে সীতাকুণ্ড থানার পুলিশ এসেই আমাদের দুইজন উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য প্রেরণ করেন। চিকিৎসা নিয়ে তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি। তাদের বিরুদ্ধে এর আগেও হামলা ঘটনায় ৪টি অধিক মামলা করেছি। মামলাগুলো আদালতে বিচারাধীন অবস্থা রয়েছে।’
জানতে চাইলে ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সভাপতি এমরান উদ্দিন বলেন, ‘আমার ভাই শামসুল আলম কুলসুমা খাতুন থেকে জায়গাটি পাওয়া (আমমোক্তানামা) গ্রহণ করেন। ওই পাওয়ার মূলে জায়গাটির প্রকৃত ওয়ারিশ হচ্ছি আমরা। সেখানে রাসেলের কোনো অংশ নেই।’
বিষয়টি স্বীকার করে সীতাকুণ্ড থানার এসআই সাজিব বলেন, ‘গতকাল ৯৯৯-এ কল করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার দুইজনকে উদ্ধার করা হয়। পরে ইফতেখারুল ইসালাম রাসেল থেকে একটি লিখিত অভিযোগ নেয়। তদন্ত করে প্রকৃত ঘটনার ব্যবস্থা নেয়া হবে।’
সিটিজিসান ডটকম/সিএস
