নিজস্ব প্রতিবেদক | আপডেট: ২৪ আগস্ট, ২০২০ সোমবার ১১:২৫ এএম
চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুরে পণ্যবোঝাই ট্রাক চাপায় পিষ্ট হয়ে মো. রুবেল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ নিহত রুবেল পেশায় একজন সিএনজি চালক।
রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রুবেল নগরের চান্দগাও থানা এলাকার বাসিন্দা এবং আবদুল বারেকের পুত্র।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক নুরুল আলম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মুরাদপুর এলাকায় অটোরিকশাটি রাস্তার পাশে রেখে চালক গ্যাস চেক করছিলেন। এ সময় পণ্য বোঝাই একটি ট্রাক অটোরিকশার পাশ দিয়ে যাওয়ার সময় চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
সিটিজিসান ডটকম/এমএন
