নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ আগস্ট, ২০২০ রবিবার ০৬:২০ পিএম
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তারর করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনিট্রাকও জব্দ করা হয়।
শনিবার (২৩ আগস্ট) মধ্যরাতে কেরানি হাটের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাড়ই মোটর ওয়ার্কসপের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই যুবক হলেন- আব্দুল রাজ্জাক (২৫) ও মো. তৌহিদুল ইসলাম (১৯)।
সাতকানিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল ওয়ারেছ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেরানি হাটের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাড়ই মোটর ওয়ার্কসপের সামনে থেকে একটি মিনি ট্রাকসহ তাদের গ্রেপ্তার করা হয়।’
তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের পর রবিবার (২৩ আগস্ট) দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
সিটিজিসান ডটকম/এসপি
