ট্রাক-পিকআপ সংঘর্ষে চান্দগাঁওয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

আপডেট: ২২ অগাস্ট ২০২০ ৩:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ আগস্ট, ২০২০ শনিবার ০৩:২০ পিএম

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় ট্রাক-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে মো. ইউনুচ নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়ে চমেকে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকালে এক কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী মো. ইউনুচ আনোয়ারা উপজেলার উঠান মাঝির বাড়ি এলাকার বাসিন্দা। তিনি সকালে আনোয়ারা থেকে পিকআপ ভ্যানে করে মাছ নিয়ে চট্টগ্রাম শহরে বিক্রির উদ্দেশে যাচ্ছিলেন।

আহতরা হলেন, মো. আরিফ (২১), মো. মোরশেদ (৩৫) এবং মো. অভি (২৪)। তাঁরা চমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে আনোয়ারা থেকে পিকআপ ভ্যান ভর্তি মাছ নিয়ে শহরে বিক্রি করতে আসছিলেন ইউনুচ। এক কিলোমিটার এলাকায় নতুন ব্রিজমুখী একটি ট্রাকের ধাক্কায় পিকআপটি মুচড়ে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ইউনুচ প্রাণ হারান।’

এই ঘটনায় আরও ৩জন আহত হয়েছে এবং তাঁরা চমেকে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।

সিটিজিসান ডটকম/সিএস