এনায়েত বাজারে বসতঘরে অগ্নিকাণ্ড, পুড়ল ৫টি ঘর

আপডেট: ২২ অগাস্ট ২০২০ ১:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ আগস্ট, ২০২০ শনিবার ০১:৩০ পিএম

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকার এনায়েত বাজার মহিলা কলেজ সংলগ্ন স্টোর রুমে আগুন লেগেছে। আগুনে টিনের তৈরি পাঁচটি কক্ষ পুড়ে গেছে। সিলিন্ডার গ্যাস লিক হয়ে এই দুর্ঘটনা ঘটেছে—এমন ধারণা ফায়ার সার্ভিসের।

শনিবার (২২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

এনায়েত বাজার মহিলা কলেজের টিন দিয়ে তৈরি ৫টি কক্ষের মধ্যে ৩টি স্টোর রুম হিসেবে ব্যবহার করা হতো। অপর ২টিতে দারোয়ানরা থাকতেন।

নন্দনকানন ফায়ার স্টেশনের লিডার লিটন বড়ুয়া বলেন, ‘আজ (শনিবার) সকালে দারোয়ানদের থাকার একটি কক্ষে গ্যাসের সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। এতে পাশাপাশি থাকা ৫টি টিনের কক্ষ পুড়ে যায়।’

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও নির্বাপণ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ফায়ার সার্ভিসের ৩ জন কর্মী আহত হয়েছেন। তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’

প্রায় এক ঘণ্টার চেষ্টায় ১১ টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি—যোগ করেন এই কর্মকর্তা।

সিটিজিসান ডটকম/এনও