নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ আগস্ট, ২০২০ বুধবার ০২:১০ পিএম
চট্টগ্রামের আনোয়ারা থানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মো. নাছির উদ্দিন শাহ (৪৩) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, সাতটি রামদা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) পারকির চর এলাকা থেকে তাকে আটকের বিষয়টি জানানো হয় র্যাবের পক্ষ থেকে।
আটক মো. নাছির উদ্দিন শাহ আনোয়ারা উপজেলার উত্তর গুয়াপঞ্চক এলাকার আব্দুল ছবুর শাহ’র পুত্র।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, আনোয়ারা থানাধীন পারকির চর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মো. নাছির উদ্দিন শাহ নামে ওই সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
সিটিজিসান ডটকম/আরএইচ
