চান্দগাঁওয়ে কাভার্ড ভ্যান চাপায় অটোরিকশার ২ যাত্রী আহত

আপডেট: ১৭ অগাস্ট ২০২০ ১১:১৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ আগস্ট, ২০২০ সোমবার ১১:০৮ এএম

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজিচালিত একটি অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে ১৪ নং গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- চান্দগাঁও মৌলভী পুকুরপাড় এলাকার মুফিজুর রহমানের ছেলে মো. মিজান (৪০) ও একই থানার সানোয়ার আবাসিক এলাকার ইয়াসমিন আক্তার (৪২)।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রুত বড়ুয়া জানান, ‘একটি কাভার্ড ভ্যান অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই দুজন আহত হন। তাঁরা অটোরিকশাটির যাত্রী ছিলেন।’

গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ওয়ার্ডে ভর্তি দেন। বর্তমানে ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।— যোগ করেন এএসআই শীলব্রুত বড়ুয়া।

সিটিজিসান ডটকম/এমএন