নিজস্ব প্রতিবেদক | আপডে: ১৭ আগস্ট, ২০২০ সোমবার ১০:৪২ এএম
গত ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব এবং চট্টগ্রামে ৬টি ল্যাবের মধ্যে ৪টি ল্যাবে মোট ৩৬৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৬ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৮৪৫ জনে।
রবিবার (১৬ আগস্ট) রাতে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৩৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৩৬৮টি।
নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২৮ জন এবং উপজেলায় ৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮ জন এবং মৃত্যুবরণ করেছেন একজন।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৮ জন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৮ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১২৭টি নমুনা পরীক্ষা করে ২০জন করোনা পজেটিভ পাওয়া গেছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।
এইদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে কোনো পরীক্ষা হয়নি।
সিটিজিসান ডটকম/সিএস
