নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ জুলাই, ২০২০ মঙ্গলবার ১০:৪০ পিএম
চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় অর্ধকোটি টাকার মূল্যের হরিণের কস্তুরিসহ (পুরুষ হরিণের তলপেটে জন্মানো এক ধরনের সুগন্ধি দ্রব্য) দুই যুবককে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মির্জারপুল থেকে তাদেরকে আটক করা হয়।
তারা হলেন, চট্টগ্রামের জোরালগঞ্জ থানার পূর্ব দূর্গাপর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মো. তৌহিদ (২৬) এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার উত্তর মিরুখালী গ্রামের মৃত হোসেন আলী হাওলাদারের পুত্র মো. তৈয়েবুর রহমান (৩২)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, ‘গোপন সংবাদ পেয়ে মৃত হরিণের পেট থেকে সংগ্রহ করা একটি কস্তুরি সহ দুইজনকে আটক করা হয়েছে। কস্তুরি একটি বিশেষ ধরনের প্রাণিজ সুগন্ধি। হরিণের নাভি থেকে পাওয়া যায়। এই উপাদান দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়। তবে কস্তুরী, যা মহামূল্যবান সুগন্ধি হিসেবে পরিচিত।’
‘জব্দকৃত কস্তুরির বর্তমান বাজারমূল্যে প্রায় অর্ধকোটি টাকা। দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তাস্তর করা হয়েছে।’— যোগ করেন মাহমুদুল হাসান।
সিটিজিসান ডটকম/সিএস/আরএইচ
