নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২০ জুলাই, ২০২০ সোমবার ১১:৪৬ পিএম
চট্টগ্রামের রাউজান উপজেলায় ক্ষুদ্র ব্যবসায়ী, গাভী পালন ও বনায়নের জন্য ২০১৯-২০২০ অর্থ বছরে ২ কোটি ১৬ লাখ ৮১ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। নতুন অর্থ বছরে বিতরণ করা হয়েছে ১৩ লাখ টাকা।
সোমবার (২০ জুলাই) গহিরা ‘শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি’র উদ্যােগে এই ঋণ বিতরণ করা হয়।
স্থানীয় ‘শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি’র অফিসে আনুষ্ঠানিকভাবে এই ঋণের টাকা বিতরণ করেন গহিরা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল।
‘গহিরা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি’র চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল বলেন, ‘সমিতির দায়িত্ব নেয়ার পর গত ২০১৯-২০ অর্থ বছরে সমিতির সদস্যদের মাছ চাষ, গাভী পালন, হাঁস মুরগী পালন, ক্ষুদ্র ব্যবসা করার জন্য ঋণ বিতরণ করা হয়েছে ২ কোটি ১৬ লাখ ৮১ হাজার টাকা। নতুন অর্থ বছর শুরু হয়েছে মাত্র বিশ দিন। এই বিশ দিনে আমরা ৩৫ জন সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করেছি ১৩ লাখ টাকা। যে ঋণ নিয়ে সমিতির সদস্যরা নিজেরা স্বাবলম্বি হয়ে তাঁদের পরিবার -পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করছেন।’
তিনি আরও বলেন, ‘রাউজানের কৃতিসন্তান মরহুম একেএম ফজলুল কবির চৌধুরী গহিরা শান্তির দ্বীপ প্রতিষ্ঠা করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ সফিউল আলমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিস কর্মকর্তা এ.এইচ.এম সোহেল, সুদীপ্ত তালুকদার, মাঠ কর্মকর্তা শুক্লা দে, ডলি রানী দে, জান্নাতুল ফেরদৌস, আসাদুস জামান চৌধুরী, গহিরা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আনোয়ার পারভেজ, যু্বলীগ নেতা সাইদুর রহমান, জিকু দত্ত প্রমুখ।
সিটিজিসান ডটকম/আরএইচ
